হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা, এরই মাঝে ঐক্যের বার্তা তারেকের! জামাত-এনসিপির সঙ্গে বৈঠকের প্রস্তুতি

হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা, এরই মাঝে ঐক্যের বার্তা তারেকের! জামাত-এনসিপির সঙ্গে বৈঠকের প্রস্তুতি

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জল্পনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার আবহে জাতীয় ঐক্য গড়তে উদ্যোগী হয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সোমবার, ২৩ নভেম্বর নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। যদিও গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারের শর্ত সামনে রেখেছে এনসিপি।

অন্যদিকে, জামায়াতে ইসলামির সঙ্গেও আলোচনায় বসতে চায় বিএনপি নেতৃত্বাধীন সরকার। তবে দলটির আমির শফিকুর রহমান বিদেশ সফরে থাকায় এবং আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা থাকায় বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা দেশে ফেরার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে আইনজীবীদের মাধ্যমে যোগাযোগ করেছেন, তবে একাধিক মামলা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের কারণে তাঁর প্রত্যাবর্তনে জটিলতা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *