মাহেশে আজই শুরু রথমহোৎসব, কী কী হবে? জেনে নিন – এবেলা
July 14, 2026

এবেলা ডেস্কঃ
শ্রীরামপুরের মাহেশে আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রথমহোৎসব। দীর্ঘ জ্বরের পর সুস্থ হয়ে আজ রাজবেশে সেজে উঠবেন জগন্নাথদেব। ৬৩০ বছরের প্রাচীন এই নবযৌবন উৎসব ও অভিষেককে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আজ সারাদিন বিশেষ ভোগ নিবেদনের পাশাপাশি সন্ধ্যায় ঐতিহ্যবাহী ‘হাতি-পা’ লুচির মাধ্যমে সম্পন্ন হবে মহাপ্রভুর ভোজ। প্রাচীন জনশ্রুতি আর ভক্তি মিশে আছে মাহেশের এই উৎসবের প্রতিটি পরতে।
