শাহরুল হত্যায় ৬ জনের যাবজ্জীবন, অবশেষে ন্যায়বিচার পেল পরিবার!

শাহরুল হত্যায় ৬ জনের যাবজ্জীবন, অবশেষে ন্যায়বিচার পেল পরিবার!

এবেলা ডেস্কঃ

 

মুক্তিপণ না পেয়ে যুবককে খুন: বিহারে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড

কাটিহার: চার বছর আগের চাঞ্চল্যকর অপহরণ ও খুনের মামলায় ছয়জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিহারের কাটিহার জেলার পঞ্চম অতিরিক্ত দায়রা জজ বিজেন্দ্র কুমার। দোষী সাব্যস্ত ছয় ব্যক্তিই কাটিহারের আজমনগর থানার দিঘালিয়া গ্রামের বাসিন্দা।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ জানুয়ারি আজমনগর থানার বাসিন্দা মোহাম্মদ শাকিলের ছেলে শাহরুল নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় এবং পরে ১ ফেব্রুয়ারি অপহরণের মামলা রুজু হয়। তদন্তে নেমে পুলিশ শাহরুলের ফোনের কল ডিটেইলস ও ডিজিটাল প্রমাণের সূত্র ধরে অপরাধীদের চিহ্নিত করে।

তদন্তে বেরিয়ে আসে যে, শাহরুলকে অপহরণের পর পরিবারের কাছে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতকারীরা। মুক্তিপণের টাকা না মেলায় তারা শাহরুলকে নির্মমভাবে হত্যা করে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ মহানন্দা নদীতে ফেলে দেয়।

এই মামলায় পুলিশ মোহাম্মদ গুলজার, প্রতাপ সিং, মোহাম্মদ ইমাম, বিভীষণ সিং, মিথিলেশ কুমার সিং ও শেখর সিং—এই ছয়জনকে গ্রেপ্তার করে। দীর্ঘ চার বছরের আইনি লড়াই শেষে পেশ করা তথ্যপ্রমাণ ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে আদালত তাদের দোষী সাব্যস্ত করে। এই রায়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নিহত যুবকের পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *