সিয়াটল বিমানবন্দরে বিমান থেকে দুই যাত্রীকে টেনে নামাল আইসিই, ক্ষুব্ধ বিমান সংস্থা!

সিয়াটল বিমানবন্দরে বিমান থেকে দুই যাত্রীকে টেনে নামাল আইসিই, ক্ষুব্ধ বিমান সংস্থা!

শনিবার সিয়াটল থেকে লস অ্যাঞ্জেলসগামী বিমানের উড়ানের আগে মুখ ঢাকা মাস্ক পরা মার্কিন অভিবাসন দপ্তর (আইসিই)-এর আধিকারিকরা ‘জেট ব্রিজ’ থেকে দুই যাত্রীকে আটক করেন। ভাইরাল একটি ভিডিওতে যাত্রীকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায় এবং এক মহিলা দাবি করেন, বৈধ ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও তাঁর মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে। পূর্ব নোটিস ছাড়া এই অভিযানে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি ও যাত্রীদের সম্মানহানি হয়েছে বলে কড়া নিন্দা জানিয়ে ঘটনাটিকে ‘বিব্রতকর’ ও ‘কষ্টদায়ক’ আখ্যা দিয়েছে বিমান সংস্থা।

আইসিই-র বিবৃতি অনুযায়ী, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে আমেরিকায় বসবাসের অভিযোগে মেক্সিকোর নাগরিক রিকার্ডো লারোন্দো মেন্দোজাকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়। ওই বিবৃতিতে আরও জানানো হয়, অভিযান চলাকালীন মেক্সিকোর বাসিন্দা সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামে এক মহিলা যাত্রী আধিকারিকদের দিকে গরম কফি ছুড়ে মারেন এবং তাঁর ভিসার মেয়াদও পেরিয়ে গিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *