স্যান্ডউইচকে প্রোটিনসমৃদ্ধ করার সহজ উপায়

সাধারণ স্যান্ডউইচকে আরও পুষ্টিকর ও প্রোটিনসমৃদ্ধ করে তুলতে কিছু নির্দিষ্ট উপাদান ব্যবহার করা যেতে পারে। গ্রিল করা বা সেদ্ধ চিকেন ব্রেস্ট ছোট টুকরো করে স্যান্ডউইচে যোগ করলে প্রচুর প্রোটিন পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম চিকেন ব্রেস্টে প্রায় ৩১ গ্রাম প্রোটিন থাকে।
পনির বা কটেজ চিজ ব্যবহার করেও স্যান্ডউইচের পুষ্টিমান বাড়ানো সম্ভব। পনির কুচি বা ভুর্জি করে ক্যাপসিকাম ও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে প্রতি ১০০ গ্রাম পনির থেকে প্রায় ১৮ গ্রাম প্রোটিন পাওয়া যায়।
নিরামিষাশীদের জন্য টোফু ও সয়াবিন প্রোটিনের ভালো উৎস। টোফু হালকা ভেজে সয়া সস ও সবজির সঙ্গে মিশিয়ে স্যান্ডউইচে ব্যবহার করা যায়। সেদ্ধ সয়াবিন বা সোয়া প্যাটিও একটি ভালো বিকল্প।
অঙ্কুরিত ছোলা বা মুগ ডাল ব্যবহার করলে প্রোটিনের পাশাপাশি প্রচুর ফাইবারও পাওয়া যায়। শসা, টমেটো এবং পুদিনা-দইয়ের চাটনি দিয়ে এই স্প্রাউটস স্যান্ডউইচ তৈরি করা যেতে পারে।
হোল-হুইট ব্রেডের সঙ্গে পিনাট বাটার বা ছোলার হামাস ব্যবহার করে স্যান্ডউইচ বানানো যেতে পারে। বাড়তি স্বাদ ও ফাইবারের জন্য এতে চিয়া বীজ বা তিল যোগ করা সম্ভব। সাধারণ পাউরুটির পরিবর্তে প্রোটিন সমৃদ্ধ ব্রেড ব্যবহার করলে স্যান্ডউইচের সামগ্রিক পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায়। সঠিক উপাদান নির্বাচনের মাধ্যমে প্রতিদিনের জলখাবারকে সহজেই স্বাস্থ্যকর ও প্রোটিনযুক্ত করে তোলা সম্ভব।
