ক্যাফে নয়, জেন জি-র নতুন প্রেমের গন্তব্য এখন কবরস্থান!

বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে ডেটিংয়ের চিরাচরিত ধারায় এক নতুন ও বিতর্কিত প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ক্যাফে, রেস্তোরাঁ কিংবা পার্কের কোলাহল এড়িয়ে একদল তরুণ-তরুণী ডেটিংয়ের জন্য বেছে নিচ্ছেন কবরস্থানের মতো নির্জন স্থানকে। ডিজিটাল যুগে যান্ত্রিকতার ঊর্ধ্বে উঠে নিজেদের সঙ্গীকে সময় দেওয়ার এক অভিনব প্রয়াস হিসেবেই এই ট্রেন্ডকে দেখছেন অনেকে।
শহরের ব্যস্ততা এবং প্রযুক্তিনির্ভর জীবন থেকে সাময়িক মুক্তি ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই এই নতুন ধারার উদ্ভব হয়েছে। কবরস্থানের শান্ত ও গম্ভীর পরিবেশ যুগলদের একে অপরের সাথে গভীর ও অর্থবহ আলোচনায় উদ্বুদ্ধ করছে বলে তরুণ প্রজন্মের একাংশ মনে করছেন। তবে এই প্রবণতাকে ঘিরে সমাজে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, শোক ও শ্রদ্ধার স্থান হিসেবে পরিচিত কবরস্থানে রোমান্টিক কার্যকলাপ পরিচালনা করা সামাজিকভাবে আসাম্মানজনক। অনেকে বিষয়টিকে কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার পাওয়ার কৌশল হিসেবেও দেখছেন।
