‘নিজের প্রেমের জন্য পালিয়ে যাইনি’, শোভনকে ‘ভাঁড়’ বলে নজিরবিহীন আক্রমণ ফিরহাদের! – এবেলা

‘নিজের প্রেমের জন্য পালিয়ে যাইনি’, শোভনকে ‘ভাঁড়’ বলে নজিরবিহীন আক্রমণ ফিরহাদের! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কড়া কটাক্ষের মুখে পড়ে এবার বিস্ফোরক জবাব দিলেন কলকাতা পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিরহাদের মেয়র পদ থেকে অতীতের ইস্তফা দেওয়া নিয়ে প্রশ্ন তুলে তীব্র আক্রমণ জানিয়েছিলেন শোভন। তার জবাবে পাল্টা সুর চড়িয়ে ফিরহাদ স্পষ্ট জানান, তিনি কারও মতো নিজের প্রেমের টানে পুরসভার দায়িত্ব ছেড়ে পালিয়ে যাননি। ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক অবস্থান নিয়ে শোভনকে বিঁধে তিনি প্রশ্ন তোলেন, যে ব্যক্তি নিজের পরিবারের দায়বদ্ধতা রাখতে পারে না, সে কীভাবে অন্যকে নিয়ে কথা বলে?

শোভন চট্টোপাধ্যায়কে ‘ভাঁড়’ বলে আখ্যাহিত করে ফিরহাদ দাবি করেন, তিনি কোনোদিনই সুবিধাবাদী রাজনীতি করেননি। তৃণমূলে ছিলেন এবং দলেই থাকবেন। অতীতে তাঁকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া এবং সম্মানহানি হওয়ার কারণেই তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে ও সাংবাদিক বৈঠক করে ইস্তফা দিয়েছিলেন। শোভনের মতো ঘনঘন দলবদল বা দায়িত্বজ্ঞানহীন কাজ তিনি করেননি উল্লেখ করে ফিরহাদ জানান, ঠুটো জগন্নাথ হয়ে থাকা তাঁর পক্ষে সম্ভব ছিল না। দুই প্রাক্তন ও বর্তমান মেয়রের এই কাদা ছোড়াছুড়িতে এখন চরম উত্তপ্ত কলকাতার রাজনৈতিক অলিন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *