জিতু দুর্নিবারের ভিডিয়ো প্রকাশ না হওয়ার আসল কারণ ফাঁস, ভক্তদের মনে স্বস্তি – এবেলা

জিতু দুর্নিবারের ভিডিয়ো প্রকাশ না হওয়ার আসল কারণ ফাঁস, ভক্তদের মনে স্বস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিগ বস বাংলার ঘরে চলা প্রতিযোগিতায় বর্তমানে ১১ জন প্রতিযোগী টিকে রয়েছেন। দিনরাত বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা এই তারকাদের জন্য চ্যানেল কর্তৃপক্ষ সম্প্রতি একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রতিযোগীদের পরিবারের সদস্য ও বন্ধুদের পাঠানো বার্তার ভিডিয়ো সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে, যা দর্শকদের নজর কেড়েছে। তবে সবার ভিডিও প্রকাশ্যে এলেও জীতু এবং দুর্নিবারের কোনো ভিডিয়ো না আসায় অনুরাগীদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়।

এই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন গায়ক দুর্নিবারের বাবা দর্পণ সাহা। তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্ট বক্সে স্পষ্ট করে জানান, চ্যানেল যোগাযোগ করার সময় তাঁরা বাড়িতে উপস্থিত না থাকায় সেই সময় ভিডিয়ো শুট করা সম্ভব হয়নি। ফ্যামিলি উইকের জন্য পরবর্তী সময়ে শুটিং হবে এবং সবাই তা দেখতে পাবেন বলে তিনি আশ্বস্ত করেন। তবে জিতুর পরিবারের ভিডিয়ো নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *