পার্ক সার্কাসে আইনজীবীর ওপর নৃশংস হামলা, রড ও হেলমেটের আঘাতে রক্তাক্ত আইনজীবী!

পার্ক সার্কাসে আইনজীবীর ওপর নৃশংস হামলা, রড ও হেলমেটের আঘাতে রক্তাক্ত আইনজীবী!

এবেলা ডেস্কঃ

 

শপিং মলের পার্কিংয়ে আইনজীবীকে মারধর, ধৃত ১

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: পার্কিংয়ে বাইক বের করাকে কেন্দ্র করে বচসার জেরে এক আইনজীবীকে মারধরের অভিযোগে সাদ্দাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কড়েয়া থানার পুলিশ। শুক্রবার রাতে কড়েয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিকি নামে এক আইনজীবী শপিং মলের পার্কিংয়ে নিজের বাইক বের করার সময় পাশেই থাকা অভিযুক্ত সাদ্দামের গাড়িতে সামান্য ঘষা লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, তর্কের এক পর্যায়ে অভিযুক্ত সাদ্দাম ওই আইনজীবীকে ঘুষি মারেন এবং পরবর্তীতে হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এখানেই ক্ষান্ত না হয়ে অভিযুক্ত রাস্তার পাশে থাকা একটি লোহার রড তুলে এনে আইনজীবীর মাথায় আঘাত করে বলে অভিযোগ।

ঘটনার সময় স্থানীয়রা ভিড় জমালে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত আইনজীবী প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। পরবর্তীতে অসুস্থ বোধ করায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং শপিং মলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার পর শুক্রবার রাতেই তাকে গ্রেপ্তার করে কড়েয়া থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে মারধরসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *