জাতীয় মঞ্চে গর্বের জয়, স্বচ্ছ সমীক্ষায় পুরস্কৃত তারকেশ্বর পুরসভা!

এবেলা ডেস্কঃ
পরিচ্ছন্নতা ও সবুজায়নে বিশেষ স্বীকৃতি পেল তারকেশ্বর পুরসভা
নিজস্ব সংবাদদাতা, তারকেশ্বর: পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মান পেতে চলেছে তারকেশ্বর পুরসভা। সামগ্রিক পরিচ্ছন্নতা, প্লাস্টিকমুক্ত পরিবেশ গঠন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির মতো একাধিক জনকল্যাণমূলক কাজের জন্য এই পুরসভাকে পুরস্কৃত করা হচ্ছে।
এই বিশেষ অনুষ্ঠানে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিক, তারকেশ্বর পুরসভার প্রতিনিধি এবং কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন তারকেশ্বর’ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর, জেলা প্রশাসন এবং পুরসভার যৌথ উদ্যোগে গৃহীত এই কর্মসূচি সরাসরি তদারকি করেন খোদ মন্ত্রী। এই প্রকল্পের অধীনে আম, কাঁঠাল, বেল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও শ্বেতচন্দনের মতো বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।
পুরসভা কর্তৃপক্ষের মতে, কেবল গাছ লাগানোই নয়, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বর্জ্য পৃথকীকরণ, নালা ও জলাশয় পরিষ্কার রাখা এবং রাস্তা সংস্কারের কাজেও বিশেষ সাফল্য অর্জন করেছে তারকেশ্বর। পাশাপাশি, জনসচেতনতা বৃদ্ধির ওপরও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। সামগ্রিক এই উদ্যোগের ফলেই তারকেশ্বরকে এই বিশেষ স্বীকৃতির জন্য মনোনীত করা হয়েছে।
