রেলের ভারী ট্রাকের চাপে কোচবিহারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো সেতু, বিচ্ছিন্ন বহু গ্রামের যোগাযোগ

রেলের ভারী ট্রাকের চাপে কোচবিহারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো সেতু, বিচ্ছিন্ন বহু গ্রামের যোগাযোগ

সোমবার সকালে কোচবিহারের আমবাড়ি এলাকায় ঘড়ঘড়িয়া নদীর ক্যানালের উপর থাকা ২৫ থেকে ৩০ বছরের পুরনো একটি সেতু রেলের ভারী সরঞ্জাম ভর্তি ট্রাকের চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্যানালের জলে ডুবে যায়। এর ফলে আশপাশের বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেতুর ওপারের হাইস্কুল ও বাজারে যাতায়াত করতে গিয়ে সপ্তাহের শুরুতেই চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে বিডিওর উদ্যোগে অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।

কোচবিহার দু’নম্বর ব্লকের আমবাড়ি ও বোকালীর মঠ এলাকার মাঝে তৈরি দুর্বল হিসেবে পরিচিত এই সেতুটি কয়েক হাজার মানুষ ব্যবহার করেন এবং সাধারণত এর উপর দিয়ে হালকা যানবাহন চলাচল করে। সোমবার সকালে রেলের কাজের জন্য ভারী সরঞ্জাম নিয়ে তিনটি ট্রাক সেতু পার হওয়ার সময় দুটি ট্রাক চলে গেলেও তৃতীয় ট্রাকটি উঠতেই সেতুটি আর চাপ সহ্য করতে পারেনি এবং ভেঙে পড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *