দীর্ঘায়ু ও সুস্থ বার্ধক্যের চাবিকাঠি: এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল

পুষ্টিবিদদের মতে, দীর্ঘায়ু এবং সার্বিক সুস্থতা বজায় রাখতে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অত্যন্ত কার্যকর। এতে থাকা মনোআনস্যাচুরেটেড ফ্যাট হৃদযন্ত্র ভালো রাখে এবং কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখে।

ওলিওক্যানথাল ও হাইড্রক্সিটাইরোসলের মতো ফেনলিক যৌগ অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী হিসেবে কাজ করে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা ও বার্ধক্যে স্বনির্ভরতা বাড়ায়। সবজি রান্নায় এই তেল ব্যবহার করলে পুষ্টিগুণ বাড়ে। গবেষণায় দেখা গেছে, টমেটো, বেগুন বা আলুর মতো সবজি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রান্না করলে ফেনলিক যৌগের পরিমাণ বৃদ্ধি পায়।

রান্নার পদ্ধতির ওপর ভিত্তি করে এটি সবজির অ্যান্টিঅক্সিডেন্টের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। অ্যাভোকাডো বা ক্যানোলা তেলের চেয়ে অলিভ অয়েলে বেশি বৈচিত্র্যময় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অনেকের ধারণা, উচ্চ তাপে এটি ব্যবহার করা যায় না, তবে পুষ্টিবিদরা বলছেন, সাধারণ ঘরোয়া রান্নায় এটি নিরাপদ। এর স্মোক পয়েন্ট প্রায় ৪০০ ডিগ্রি ফারেনহাইট হওয়ায় সাধারণ ভাজা বা অল্প তেলে রান্নার ক্ষেত্রে সমস্যা হয় না। তবে ডুবোতেলে ভাজার জন্য অন্য তেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ বার্ধক্যের জন্য এটি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা উপকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *