বদলি বাতিলের নির্দেশে হাইকোর্টের বড় জয়!
April 17, 2026

চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার বদলির নির্দেশ বাতিল করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি ঋতব্রতকুমার মিত্র এই নির্দেশ দিয়ে জানান, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের জারি করা এই পোস্টিংয়ের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা দপ্তরের নির্ধারিত এসওপি (SOP) বা নির্দেশিকা যথাযথভাবে মেনে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়নি, যে কারণে আদালত তা খারিজ করে দিয়েছে।
এর আগে একই প্রক্রিয়ায় চিকিৎসক অনিকেত মাহাতোর বদলির নির্দেশও কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল। সাম্প্রতিক এই রায়ের ফলে চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার বদলি সংক্রান্ত নির্দেশ আর কার্যকর হচ্ছে না।
