বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের পরিণতি ভয়ঙ্কর! গণপিটুনিতে মৃত অভিযুক্ত, আসরে মুখ্যমন্ত্রী – এবেলা

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের পরিণতি ভয়ঙ্কর! গণপিটুনিতে মৃত অভিযুক্ত, আসরে মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে রবিবার রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুকুর থেকে দেহ উদ্ধারের পরেই ক্ষোভে ফেটে পড়েন মানুষ। ইন্দ্রজিৎ তাঁতি নামে এক অভিযুক্তকে গণপিটুনি দেয় জনতা, যার জেরে তার মৃত্যু হয়। প্রতিবাদে ট্রেন অবরোধ ও পুলিশ ক্যাম্পে হামলা চলে।

পরিস্থিতি সামাল দিতে নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিবারটিকে মঙ্গলবার ভবানীভবনে ডেকে সব দাবি শোনার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবরোধ ওঠে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে আরও একজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *