অগ্নিবীরদের চাকরির মেয়াদ বাড়ল ২ বছর, বড় সিদ্ধান্ত কেন্দ্রের!

অগ্নিবীরদের চাকরির মেয়াদ বাড়ল ২ বছর, বড় সিদ্ধান্ত কেন্দ্রের!

এবেলা ডেস্কঃ

অগ্নিবীরদের জন্য এক বিশাল ও স্বস্তিদায়ক ঘোষণা করল কেন্দ্র সরকার। Chief of Defence Staff (CDS) জেনারেল এন এস রাজা সুব্রহ্মণি জানিয়েছেন, প্রাথমিকভাবে চার বছরের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর যেসব অগ্নিবীর স্থায়ী নিয়োগ পাবেন না, তাঁদের চাকরির সময়সীমা আরও দু’বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে সশস্ত্র বাহিনীতে কাজ করার সুযোগ চার বছর থেকে বেড়ে মোট ছয় বছর হতে চলেছে। অগ্নিবীরদের কাজের ইতিবাচক পারফরম্যান্স এবং সশস্ত্র বাহিনীর প্রস্তাবের ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অতিরিক্ত দু’বছরের এই বর্ধিত মেয়াদকালে অগ্নিবীরদের কাজের দক্ষতা ও পারফরম্যান্স নতুন করে মূল্যায়ন করা হবে। এই মূল্যায়নে সফল হলে পরবর্তীতে নির্ধারিত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে তাঁদের স্থায়ীভাবে নিয়মিত হওয়ার সুযোগ থাকবে। আগামী ডিসেম্বরে প্রথম ব্যাচের অগ্নিবীরদের চার বছরের মেয়াদ সম্পন্ন হতে চলছিল। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে তরুণ জওয়ানদের পেশাগত ভবিষ্যৎ সুরক্ষা পাওয়ার পাশাপাশি সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিন কাজ করার এক বিশেষ পথ উন্মুক্ত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *