‘আদরের নৌকো’-তে নতুন চরিত্রে শ্রীময়ী চট্টরাজ

ছোটপর্দায় নতুন চরিত্রে ফিরলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। স্টার জলসার ধারাবাহিক ‘আদরের নৌকো’-তে তাকে ‘মাধুরী’ চরিত্রে দেখা যাবে। অভিনেত্রী নিজেই সমাজমাধ্যমে তার নতুন লুক এবং কাজের কথা জানিয়েছেন। চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক, তা অবশ্য এখনও জানা যায়নি।
সৃজিত রায় পরিচালিত এই ধারাবাহিকটি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে। ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ শেষ হওয়ার পর সেই স্লটেই এটি শুরু হয়েছে। এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরেছেন অর্কোপ্রভ রায়, তার বিপরীতে আছেন শিরিন পাল। এছাড়াও জিৎ সুন্দর এবং দেবজ্যোতি রায় চৌধুরীও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। শ্রীময়ী তার নতুন লুকটি পছন্দের বলে জানিয়েছেন এবং চ্যানেল কর্তৃপক্ষ ও কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি দর্শকদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
