ইউক্রেনের ত্রাণ শিবিরে রুশ বিমানহানা, ঝরল ৪০ প্রাণ!

জাপোরিঝিয়ায় রুশ বিমানহানা: ত্রাণ কেন্দ্রে নিহত অন্তত ৪০, ধ্বংসস্তূপে নিখোঁজ বহু
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জাপোরিঝিয়া শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, ত্রাণ সংগ্রহের জন্য শহরের একটি স্কুলের ভূগর্ভস্থ বাঙ্কারে মানুষ জড়ো হয়েছিলেন। সেই সময় পরপর দুটি বোমা নিক্ষেপ করে রুশ সেনারা। ভয়াবহ এই হামলায় ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও ৫৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
উদ্ধারকাজ চালাতে গিয়েও প্রাণহানির ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপ থেকে মানুষ উদ্ধারের সময় সেখানে কর্মরত চারজন পুলিশকর্মী এবং দুজন ত্রাণকর্মীর মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক মহলে যখন আমেরিকা আয়োজিত শান্তি বৈঠকের তোড়জোড় চলছে, ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তেই এই হামলা চালাল রাশিয়া। রুশ বাহিনীর এই পদক্ষেপকে শান্তি প্রক্রিয়ার পথে বড় অন্তরায় হিসেবে দেখছে বিশ্ব সম্প্রদায়। বর্তমানে উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
