কালীপুজোয় জমজমাট মধ্যমগ্রাম-ব্যারাকপুর, থিমের লড়াইয়ে তাক লাগানো চমক!

কালীপুজোয় জমজমাট মধ্যমগ্রাম-ব্যারাকপুর, থিমের লড়াইয়ে তাক লাগানো চমক!

এবেলা ডেস্কঃ

কালীপুজোয় মধ্যমগ্রাম ও ব্যারাকপুরের মণ্ডপগুলিতে জমজমাট আয়োজন ও থিমের টেক্কা দেওয়ার লড়াই শুরু হয়েছে। ৩৯তম বর্ষে মধ্যমগ্রামের ইয়ং রিক্রিয়েশন ক্লাব ‘শান্তির পথে’ থিমে থাইল্যান্ডের বিখ্যাত ‘হোয়াইট ক্যাসেল’-এর আদলে ১২০ ফুট উঁচু দুধসাদা মণ্ডপ গড়ে তুলছে। উৎসবের পাঁচ দিনে প্রতিদিন ২৫ হাজার হিসেবে মোট ১ লক্ষ ২৫ হাজার মানুষকে অন্নভোগ বিতরণ করবে এই ক্লাব। পাশাপাশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের জন্য হুইলচেয়ার এবং স্বেচ্ছাসেবকদের বিশেষ ঠাকুর দেখানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

অন্যদিকে, ব্যারাকপুরের বটতলা স্পোর্টিং ক্লাব ৬৮ তম বর্ষে তুলে ধরছে থিম ‘যুগান্তর’। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির দাপটে শৈশবের হারিয়ে যাওয়া খেলাধুলো ও পুরনো স্মৃতিকে ফুটিয়ে তুলতে মণ্ডপে রাখা হচ্ছে ফুটবল মাঠ, ডাকঘর ও রেকর্ড প্লেয়ারের অনুষঙ্গ। দুই পুজোর মণ্ডপেই ভিড় সামলাতে পৃথক পথ এবং বিশাল পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যা উৎসবপ্রেমীদের আকর্ষণ বাড়াবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *