কীভাবে ঠিক হয় ভয়ংকর সব ঘূর্ণিঝড়ের নাম! জানেন এর নেপথ্যের চমকপ্রদ ইতিহাস? – এবেলা

কীভাবে ঠিক হয় ভয়ংকর সব ঘূর্ণিঝড়ের নাম! জানেন এর নেপথ্যের চমকপ্রদ ইতিহাস? – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়া দিল্লি: চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় অর্ণবের রেশ কাটতে না কাটতেই হাজির হয়েছে আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু, যার অভিমুখ অন্ধ্র প্রদেশের দিকে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কী প্রক্রিয়ায় বা কারা ঠিক করেন এই অদ্ভুত ও বৈচিত্র্যময় নামগুলি? মূলত আন্তর্জাতিক সতর্কতা ও ঝড়কে সহজেই শনাক্ত করার জন্যই এই নামকরণের প্রথা চালু রয়েছে। বিশ্বজুড়ে ১৯৫০ সালে আটলান্টিক অঞ্চলে হারিকেনের নামকরণের মাধ্যমে এই ব্যবস্থার সূচনা হলেও, ভারত মহাসাগর ও আরব সাগর অঞ্চলে তা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০০৪ সালের সেপ্টেম্বরে।

বিশ্ব আবহাওয়া সংস্থা ও রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে বর্তমানে ১৩টি সদস্য দেশ মিলে ১৬৯টি ঘূর্ণিঝড়ের একটি নতুন তালিকা প্রস্তুত করেছে। বঙ্গোপসাগর বা আরব সাগরে সৃষ্ট প্রতিটি নিম্নচাপই নাম পায় না; বাতাসের গতিবেগ কমপক্ষে প্রতি ঘণ্টায় ৬২ কিলোমিটারে পৌঁছালে এবং তা শক্তিশালী হলে তবেই নয়া দিল্লির ভারত আবহাওয়া দফতর এই নাম প্রদান করে। নামকরণের ক্ষেত্রে রাজনৈতিক, ধর্মীয় ও লিঙ্গ নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি নামের অক্ষর আটটির মধ্যে সীমিত রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *