জিওর নতুন ধামাকা, ১,৪৯৯ টাকায় ফোন কিনলেই ৬ মাসের রিচার্জ ফ্রি!

এবেলা ডেস্কঃ
দীপাবলি উপলক্ষে বিশেষ অফার আনল জিও: মিলবে ৫ মাসের ফ্রি সার্ভিস
নিজস্ব প্রতিবেদক: দীপাবলি উৎসবের মরসুমে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ‘ফ্রিডম অফার’ ঘোষণা করেছে রিলায়েন্স জিও। জিও হোম (JioHome) ব্রডব্যান্ড পরিষেবার আওতায় জিও ফাইবার (JioFiber) এবং জিও এয়ারফাইবার (JioAirFiber) গ্রাহকরা এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
সংস্থাটি জানিয়েছে, বর্তমান গ্রাহকরা যদি ১০ মাসের পেমেন্ট একবারে পরিশোধ করেন, তবে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই মোট ১৫ মাসের পরিষেবা পাবেন। অর্থাৎ, গ্রাহক ৫ মাসের সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ৬৬৬ টাকা মাসিক মূল্যের প্ল্যান রিচার্জের ক্ষেত্রে এই অফারটি কার্যকর হবে। যোগ্য গ্রাহকরা তাঁদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৮২১৯৫-৮২১৯৫ নম্বরে একটি মিসড কল দিয়ে এই অফারটি সক্রিয় করতে পারবেন।
নতুন গ্রাহকদের জন্যও জিও বিশেষ সুবিধা দিচ্ছে। নতুন কানেকশন নিলে দুই মাসের প্ল্যানের সঙ্গে এক মাসের বাড়তি সার্ভিস বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়া বার্ষিক প্ল্যান নির্বাচন করলে ওয়াইফাই রাউটার, ফোর-কে (4K) সেট-টপ বক্স এবং আউটডোর ডিভাইসসহ ইনস্টলেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। জিও হোম পরিষেবায় ১৫টি ভাষায় ১,০০০-এর বেশি টিভি চ্যানেল, হাই-স্পিড ডেটা এবং ওটিটি (OTT) অ্যাপের সুবিধা রয়েছে।
ব্রডব্যান্ডের পাশাপাশি মোবাইল গ্রাহকদের জন্যও দুটি বড় ঘোষণা করেছে জিও:
১. ১৫ টাকার ৫জি (5G) প্যাক: গ্রাহকরা মাত্র ১৫ টাকায় ২৪ ঘণ্টার জন্য আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।
২. ‘জিও ভারত’ ফোনে ৬ মাস ফ্রি রিচার্জ: জিওর বার্ষিকী উদযাপন উপলক্ষে ১,৪৯৯ টাকায় নতুন ‘জিও ভারত’ কিপ্যাড ফোন (A1, B1, B2, B3 মডেল) কিনলে ৬ মাসের রিচার্জ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই অফারে প্রতিদিন ০.৫ জিবি ডেটা, আনলিমিটেড এইচডি কলিং, ৫০০-এর বেশি লাইভ টিভি চ্যানেল এবং জিও-পে (JioPay) ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
উৎসবের মরসুমে গ্রাহকদের নেটওয়ার্ক ও বিনোদনের অভিজ্ঞতা আরও সহজতর করতেই জিও এই বিশেষ অফারগুলো নিয়ে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।
