দীপাবলির উৎসবে খুশির জোয়ার, রাজ্যজুড়ে হাসির রোল!

দীপাবলির উৎসবে খুশির জোয়ার, রাজ্যজুড়ে হাসির রোল!

এবেলা ডেস্কঃ

 

দীপাবলির উৎসবে মনোরম আবহাওয়া, কালীপুজোর পর রাজ্যে নামবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরসুমে রাজ্যবাসীর জন্য স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। ভূত চতুর্দশী, কালীপুজো এবং দীপাবলিতে রাজ্যে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। উৎসবের দিনগুলিতে আবহাওয়া মূলত অনুকূল থাকবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, কালীপুজোর পর থেকে রাজ্যে তাপমাত্রার পারদ ধীরে ধীরে নিম্নমুখী হবে। রবিবার নাগাদ রাজ্যজুড়ে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও বুধবার থেকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। রাজ্যের বাইরে আসাম, হরিয়ানা, লাক্ষাদ্বীপ, কর্ণাটক এবং তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত সক্রিয় থাকলেও, তার প্রভাব সরাসরি বাংলায় সেভাবে পড়বে না। সব মিলিয়ে, উৎসবের দিনগুলিতে সকালে রোদ থাকলেও সন্ধ্যার মনোরম আবহাওয়া দীপাবলি উদযাপনে কোনো বাধা সৃষ্টি করবে না বলেই মনে করছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *