ধনতেরাসের আগে চমক, হু হু করে কমল সোনা ও রুপোর দাম, এখনই কিনবেন নাকি আরও কমবে – এবেলা

ধনতেরাসের আগে চমক, হু হু করে কমল সোনা ও রুপোর দাম, এখনই কিনবেন নাকি আরও কমবে – এবেলা

এবেলা ডেস্কঃ

ধনতেরাস কিংবা বিয়ের মরশুমে সোনা কেনার পরিকল্পনা থাকলে ক্রেতাদের জন্য রয়েছে স্বস্তির খবর। দেশের ফিউচার্স বাজারে মঙ্গলবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪০ হাজার টাকার নীচে নেমেছে এবং রুপোর দামও কেজিতে ১ লক্ষ ৮০ হাজার টাকার স্তর ছুঁয়েছে। এমসিএক্সে ডিসেম্বর ডেলিভারির সোনার দাম প্রায় ০.৫২ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৩৯ হাজার ৪৫২ টাকায় এবং সমপরিমাণ রুপোর চুক্তির দাম ১ লক্ষ ৭৯ হাজার ৬৯৮ টাকায় দাঁড়িয়েছে। কলকাতা, মুম্বই, দিল্লি ও চেন্নাইয়ের বুলিয়ন বাজারেও এর স্পষ্ট প্রভাব পড়েছে, যেখানে ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৯ হাজার টাকার আশেপাশে ঘোরাফেরা করছে।

মূল্যবান ধাতুর এই বাজারে দর পতনের নেপথ্যে কাজ করছে তেলের দাম, মূল্যবৃদ্ধির আশঙ্কা এবং আমেরিকার সুদের হারের সম্ভাব্য গতিপথ। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও ডলারের বিনিময় হারের ওঠানামার ওপর নির্ভর করে সোনার এই গতিপথ নির্ধারিত হচ্ছে। তবে ফিউচার্স বাজারের এই দরের সঙ্গে খুচরা বাজারে গয়না কেনার খরচ কিছুটা আলাদা হতে পারে। কেনাকাটা করার সময় ক্রেতাদের শুধুমাত্র মূল দামের ওপর নির্ভর না করে বিশুদ্ধতা, মজুরি এবং জিএসটি সহ অন্যান্য কর মিলিয়ে মোট হিসাব পরিষ্কার করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *