পাকিস্তানকে উপেক্ষা করে ভারতের জন্য খুলল হরমুজ প্রণালীর পথ, স্বস্তিতে দিল্লি!

পাকিস্তানকে উপেক্ষা করে ভারতের জন্য খুলল হরমুজ প্রণালীর পথ, স্বস্তিতে দিল্লি!

এবেলা ডেস্কঃ

মধ্যস্থতাকারী পাকিস্তানকে ব্রাত্য রেখে বন্ধু ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান। এর ফলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথে এখন থেকে অবাধে চলাচল করতে পারবে দিল্লির সমস্ত বাণিজ্যিক ও অন্যান্য জাহাজ। তেহরানের এই পদক্ষেপে ভারতের জ্বালানি ও বাণিজ্য ক্ষেত্রে বড়সড় স্বস্তি মিলল। ভারত ছাড়াও চিন, ইরাক ও কাতার—এই তিন দেশকে হরমুজ পারাপারে ছাড়পত্র দিয়েছে ইরান। তবে বাকি দেশগুলির জন্য এই জলপথের দরজা এখনও বন্ধই রাখা হয়েছে।

ইরানি সংসদের সংশ্লিষ্ট কমিটির তথ্য অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ সংকটের জেরে বর্তমানে তেহরানে ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী দেশ হওয়ায় ভারতের ওপর ওষুধের আমদানির জন্য নির্ভরশীল ইরান। অন্যদিকে, চিন ও অন্যান্য মিত্র দেশগুলির কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা তেহরানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পারস্পরিক স্বার্থ ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা মাথায় রেখেই দিল্লিকে এই বিশেষ ছাড়পত্র দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *