পার্কের সবুজ ঘাসে বসেই অফিসের কাজ, আইটি কর্মীদের জন্য দারুণ সুখবর!

পার্কের সবুজ ঘাসে বসেই অফিসের কাজ, আইটি কর্মীদের জন্য দারুণ সুখবর!

এবেলা ডেস্কঃ

 সাইবারবাদ নগর নিগম স্থানীয়দের উন্নত জীবনযাত্রা ও পরিবেশ রক্ষায় আগামী ৯০ দিনে ৩০০টি অত্যাধুনিক পার্ক গড়ে তুলছে। তথ্যপ্রযুক্তি কর্মীদের সুবিধার জন্য এসব পার্কে হাই-স্পিড ইন্টারনেট ও চার্জিং ব্যবস্থা থাকবে।

পরিবেশ রক্ষায় ভূগর্ভস্থ জলের বদলে শোধিত জল ব্যবহার করা হচ্ছে। এছাড়া শহরের সৌন্দর্য ও পরিকাঠামো রক্ষায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন নিগম কমিশনার শ্রীজনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *