সরকারি দপ্তরে নিষিদ্ধ ChatGPT, এবার কি দেশি এআই-এর পথে ভারত?

সরকারি দপ্তরে নিষিদ্ধ ChatGPT, এবার কি দেশি এআই-এর পথে ভারত?

এবেলা ডেস্কঃ

 

বিদেশি প্রযুক্তির বিকল্পে জোর, সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ এআই মডেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে বিদেশি কো ম্পা নির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিল কেন্দ্র। সরকারি সূত্রের খবর, দেশের বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরে বিদেশি এআই মডেলের পরিবর্তে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এআই ব্যবহারের নির্দেশ জারি করতে চলেছে সরকার।

প্রতিরক্ষা দপ্তরের মতো সংবেদনশীল সংস্থাগুলিতে ইতিমধ্যে নিজস্ব সুরক্ষিত এআই সিস্টেম তৈরির কাজ শুরু হয়েছে। এই সিস্টেমগুলি হবে সম্পূর্ণ ‘এয়ার-গ্যাপড’ (Air-Gapped), অর্থাৎ ইন্টারনেট বা বাহ্যিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ ছাড়াই এগুলি নিরাপদে কাজ করতে সক্ষম। পাশাপাশি, দ্রুত তথ্য প্রক্রিয়াকরণের জন্য এই মডেলগুলি লোকাল ডিভাইস বা ‘এজ’ (Edge) প্ল্যাটফর্মেও কার্যকর থাকবে।

চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় সরকার ১০,৩৭২ কোটি টাকার ‘IndiaAI Mission’ অনুমোদন করেছে। এই মিশনের আওতায় ২০টি দেশীয় এআই মডেল তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাধারণ কাজের উপযোগী লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) থেকে শুরু করে নির্দিষ্ট সেক্টরের প্রয়োজনে স্মল ল্যাঙ্গুয়েজ মডেল (SLM)—সবই এই প্রকল্পের অন্তর্ভুক্ত।

এই প্রকল্প বাস্তবায়নে দেশের ১২টি শীর্ষস্থানীয় স্টার্টআপকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে সর্বম (Sarvam), ভারতজেন (BharatGen), সোকেট (Soket), জেনটিক (ZenteiQ), জ্ঞানী (Gnani), গণ এআই (Gan AI), ফ্র্যাক্টাল (Fractal), টেক মহিন্দ্রা এবং শোধ এআই (Shodh AI)। ইতিমধ্যে এই মিশনের অধীনে সোকেটের ‘EKA-1’, জেনটিকের ‘Dhir 2B’ ও ‘Dhir 5B’ এবং ভিডিও তৈরির মডেল ‘Varya’ জনসমক্ষে আনা হয়েছে।

সরকারি আধিকারিকদের দাবি, ভারতের তৈরি এই এআই মডেলগুলি ইতিমধ্যে আন্তর্জাতিক মানের বিদেশি প্রযুক্তির প্রায় ৮০ শতাংশ সক্ষমতা অর্জন করেছে। আগামী ১২ থেকে ১৫ মাসের মধ্যে আরও উন্নতমানের বেশ কিছু এলএলএম (LLM) ও এসএলএম (SLM) বাজারে আসবে, যা বিশ্বমঞ্চে ভারতের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *