প্রাইভেট জেটের দাম কত? কেনার আগে জেনে নিন আনুষঙ্গিক খরচের হিসাব

প্রাইভেট জেটের দাম কত? কেনার আগে জেনে নিন আনুষঙ্গিক খরচের হিসাব

নিজের ব্যক্তিগত বিমান বা প্রাইভেট জেট কেনার স্বপ্ন অনেকেরই থাকে। আন্তর্জাতিক বাজারে ছোট আকারের জেটের দাম প্রায় ৩.৫ থেকে ৩.৬ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা থেকে শুরু হয়। সিরিয়াস ভিশন জেটের মতো বিমান এই বিভাগে পড়ে। তবে ব্যবহৃত বা পুরনো মডেলের ছোট জেট আরও কম দামে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে বিমানের অবস্থা ও যন্ত্রাংশের কার্যকারিতা যাচাই করে নেওয়া জরুরি।

বিমানের আকার ও সক্ষমতা বাড়লে দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মাঝারি আকারের জেট বা দীর্ঘ দূরত্বে উড়তে সক্ষম বিলাসবহুল বিমানের দাম ৫০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। গালফস্ট্রিম বা বোম্বার্ডিয়ারের মতো সংস্থার বিমান এই তালিকায় অন্তর্ভুক্ত। তবে শুধু বিমান কিনলেই খরচ শেষ হয় না। রক্ষণাবেক্ষণ, পাইলটের বেতন, জ্বালানি, বিমা, হ্যাঙ্গার ভাড়া এবং নিয়মিত মেরামতির খরচও বেশ চড়া।

ভারতে বিদেশ থেকে বিমান আমদানি করলে শুল্ক, কর এবং রেজিস্ট্রেশনের মতো বাড়তি খরচ যুক্ত হয়। তাই নিয়মিত যাতায়াতের প্রয়োজন না থাকলে জেট কেনা আর্থিক দিক থেকে লাভজনক নাও হতে পারে। সেক্ষেত্রে বিমান ভাড়া নেওয়াই সুবিধাজনক। ভারতে ছোট জেট ভাড়া করতে ঘণ্টায় প্রায় ৩.৫ থেকে ৪ লক্ষ টাকা খরচ হতে পারে, যা বিমানের আকার অনুযায়ী আরও বাড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *