রেলের সিদ্ধান্তে বিপাকে যাত্রীরা, ১৯ এপ্রিল পর্যন্ত ট্রেন বাতিল ও রুট পরিবর্তন!

রেলের সিদ্ধান্তে বিপাকে যাত্রীরা, ১৯ এপ্রিল পর্যন্ত ট্রেন বাতিল ও রুট পরিবর্তন!

আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণের জেরে একগুচ্ছ ট্রেন বাতিল, ভোগান্তির আশঙ্কা

ভারতীয় রেলের আদ্রা ডিভিশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য ১৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত থাকবে। ট্র্যাকের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারিগরি ত্রুটি মেরামতের লক্ষ্যে এই ‘রোলিং ব্লক’ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট এই দিনগুলিতে একাধিক রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী, ১৭ ও ১৯ এপ্রিল ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর মেমু, ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এবং ৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডিহ-চন্দ্রপুরা মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে। এছাড়া ১৬ ও ১৯ এপ্রিল ৬৮০৬১/৬৮০৬২ আদ্রা-আসানসোল মেমু এবং ১৯ এপ্রিল ৬৮৯৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু চলাচল করবে না। পাশাপাশি ১৬ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম মেমু প্যাসেঞ্জার। রেল কর্তৃপক্ষের এই রক্ষণাবেক্ষণমূলক কাজের জেরে আদ্রা-আসানসোলসহ সংশ্লিষ্ট রুটের নিয়মিত যাত্রী, কর্মজীবী ও শিক্ষার্থীদের যাতায়াতে বিড়ম্বনার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *