মেগা আপডেট! সরকারি চাকরিতে আবেদনের বয়স বেড়ে হল ৪৭ বছর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

মেগা আপডেট! সরকারি চাকরিতে আবেদনের বয়স বেড়ে হল ৪৭ বছর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

চাকরিপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আরও পাঁচ বছর বাড়িয়ে দিল তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের এই যুগান্তকারী ঘোষণায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। সম্প্রতি চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বয়সসীমা বৃদ্ধির আর্জি জানান। সেই অনুরোধকে গুরুত্ব দিয়ে এই জনমুখী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন, যা আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এই নতুন সিদ্ধান্তের ফলে বিভিন্ন ক্যাটেগরিতে বয়সের ঊর্ধ্বসীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রুপ-১ সার্ভিসে জেনারেল ক্যাটেগরির ক্ষেত্রে ৩২ বছর থেকে বাড়িয়ে ৩৭ বছর এবং সংরক্ষিত ক্যাটেগরির ক্ষেত্রে ৩৭ বছর থেকে বাড়িয়ে ৪২ বছর করা হয়েছে। অন্যদিকে, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা ৪২ বছর থেকে বেড়ে এখন ৪৭ বছর হয়েছে। পাশাপাশি, গ্রুপ-২ ও ২-এ সার্ভিসে জেনারেল ক্যাটেগরির বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ৪০ থেকে বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *