কালীপুজোর পরেই নামবে পারদ, ফের কি ভিজবে বাংলা?

কালীপুজোর পরেই নামবে পারদ, ফের কি ভিজবে বাংলা?

এবেলা ডেস্কঃ

বঙ্গজুড়ে আচমকা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভোরের দিকে শুরু হয়েছে হালকা শিরশিরানি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধনতেরাস থেকে তাপমাত্রায় বড় পরিবর্তন আসতে পারে এবং সর্বনিম্ন পারদ নামতে পারে ২০ ডিগ্রির নিচে। উত্তর-পশ্চিম ভারতে জোরালো পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গে শীতল উত্তুরে হাওয়া বাধাহীনভাবে প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, যা রাজ্যে শীতের প্রথম আমেজ এনে দিতে পারে। তবে শীতের এই আগমনী পূর্বাভাসের মাঝেই আগামী ৯ নভেম্বর অর্থাৎ কালীপুজোর পরদিন থেকে ফের ঝেঁপে বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।

বর্তমানে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী সময়ে প্রধানত পরিষ্কার ও শুষ্ক আকাশ পরিলক্ষিত হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং সপ্তাহান্তে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *