রবীন্দ্র সরোবরে ছটপুজো নিয়ে বিতর্ক, অগ্নিমিত্রার অবস্থান কি বদলাচ্ছে?

রবীন্দ্র সরোবরে ছটপুজো নিয়ে বিতর্ক, অগ্নিমিত্রার অবস্থান কি বদলাচ্ছে?

এবেলা ডেস্কঃ

কলকাতা: রবীন্দ্র সরোবরে ফের ছটপুজো চালুর বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাবের কথা সকালে জানিয়েও, পরিবেশবিদদের জোরালো আপত্তিতে বিকেলে সুর বদলালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ ও সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সকালে মন্ত্রী জানান, দূষণ না ছড়িয়ে সরোবরে পুজো করতে দেওয়ার কথা ভাবা হচ্ছে এবং গ্রিন ট্রাইব্যুনালের সঙ্গে কথা বলা হবে। তবে পরিবেশকর্মী নব দত্ত ও সুভাষ দত্ত একে বিচারাধীন বিষয়ের ওপর হস্তক্ষেপ ও আদালতের নির্দেশ অবমাননা বলে প্রশ্ন তোলেন। উল্লেখ্য, শব্দ ও জলদূষণের কারণে ২০১৭ সালে ট্রাইব্যুনাল এবং পরবর্তীতে আদালত নিষিদ্ধ করায় ৯ বছর ধরে রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ রয়েছে।

পরিবেশবিদদের তীব্র প্রতিক্রিয়ার পর বিকেল হতেই মন্ত্রী তাঁর বক্তব্য স্পষ্ট করে জানান, পরিবেশ ও দূষণের বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে এবং শেষ পর্যন্ত অনুমতি না মিললে দক্ষিণ কলকাতার ৫০টি বিকল্প জলাশয়ে ছটপুজোর ব্যবস্থা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *