কালীপুজোর মুখে ভাইয়ের ঘুষিতে প্রাণ হারালেন দাদা, কোচবিহারে তীব্র চাঞ্চল্য!

কালীপুজোর মুখে ভাইয়ের ঘুষিতে প্রাণ হারালেন দাদা, কোচবিহারে তীব্র চাঞ্চল্য!

এবেলা ডেস্কঃ

 

পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে ভাই খুন, আটক অভিযুক্তরা

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: তুচ্ছ ঘটনার জেরে দুই ভাইয়ের মারামারির ঘটনায় নৃপেন বাদ্যকর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারের দেওয়ানহাট এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উৎসবের মরসুমে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কোনো এক বিষয় নিয়ে নৃপেনের সঙ্গে তাঁর দুই ভাই গেন্দা বাদ্যকর এবং জিতেন বাদ্যকরের বচসা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তা চরম আকার ধারণ করে হাতাহাতিতে গড়ায়। মারামারির সময় নৃপেনের মাথায় গুরুতর আঘাত লাগে। এতে তাঁর মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবার ও প্রতিবেশীরা দ্রুত তাঁকে উদ্ধার করে দেওয়ানহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দেওয়ানহাট ক্যাম্প ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পত্তিগত কোনো বিবাদ অথবা পুরোনো কোনো শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাড়ির একাধিক সদস্যকে আটক করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার নেপথ্যের রহস্য উন্মোচনে আটক ব্যক্তিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *