স্বামীর অক্ষমতার সুযোগে দেবরের সঙ্গে শারীরিক মিলনে বাধ্য, চাঞ্চল্যকর অভিযোগ!

স্বামীর অক্ষমতার সুযোগে দেবরের সঙ্গে শারীরিক মিলনে বাধ্য, চাঞ্চল্যকর অভিযোগ!

এবেলা ডেস্কঃ

 

দেবরের সঙ্গে শারীরিক সম্পর্কের চাপ, স্বামী ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ গৃহবধূর

রামগড় (ঝাড়খণ্ড): স্বামীর যৌন অক্ষমতার কথা গোপন রেখে দেবরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য স্ত্রীকে লাগাতার চাপ ও অকথ্য নির্যাতনের অভিযোগ উঠল ঝাড়খণ্ডের রামগড়ে। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত অভিযুক্ত স্বামী ও দেবরকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের কিছু সময় পর থেকেই গৃহবধূ বুঝতে পারেন যে তাঁর স্বামী যৌন অক্ষম। অভিযোগ, এই শারীরিক অক্ষমতার কথা গোপন রেখে স্বামী নিজের ‘বংশ রক্ষা’র দোহাই দিয়ে স্ত্রীকে তাঁর ছোট ভাইয়ের (দেবর) সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রতিনিয়ত চাপ দিতে থাকেন। স্ত্রীর অভিযোগ, স্বামীর এই অনৈতিক ও বিকৃত প্রস্তাবে রাজি না হওয়ায় শুরু হয় অকথ্য নির্যাতন। প্রতিবাদ করায় দিনের পর দিন ওই মহিলার ওপর চালানো হয় শারীরিক ও মানসিক নিপীড়ন।

নির্যাতন সহ্য করতে না পেরে এবং চরম মানসিক অবসাদগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত পরিবার ও প্রতিবেশীদের সহযোগিতায় রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। অভিযোগের ভিত্তিতে রামগড় থানা পুলিশ অভিযুক্ত স্বামী ও তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন কঠোর ধারায় এফআইআর রুজু করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একুশ শতকে এমন মধ্যযুগীয় মানসিকতার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *